ঢাকাWednesday , 13 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় এমপি জ্যাকব’র আগমন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠক ঘিরে আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

মনপুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ভোলা-৪, চরফ্যাশন-মনপুরা আসনের আ.লীগের মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আগমন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ জানুয়ারি) উপলক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক সফল করার লক্ষ্যে এবং মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আগামী ১৯ ডিসেম্বর মনপুরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কাজ শুরু করবেন। এমপির আগমন ও নির্বাচনী প্রচারণাকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, আব্দুল লতিফ ভূইয়া, তৈয়বুর রহমান ফারুক, আ. মান্নান মাষ্টার, আবু শাহাদাত শিপন চৌধুরী, আবুল বাশার মিলন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মজনু ফরাজী, মো. অলিউল্যাহ কাজল, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ছালাহউদ্দিন, ১নং মনপুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার, হাজির হাট ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাশেদ মোল্লা, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. জাহাঙ্গীর মেম্বার, ১নং মনপুরা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আজম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্যজীবী লীগ সভাপতি মো. কাশেম মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন মেম্বারসহ ৪টি ইউনিয়ন আ.লীগ সভাপতি, সম্পাদক, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, কৃষকলীগ সভাপতি সম্পাদকগণ ও উপজেলা আ.লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।