ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ এর আগমন উপলক্ষ্যে পরিচিতি সভা ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুলারহাট পুলিশের আয়োজনে থানা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুজিবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আঃ অদুদ মিয়া, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাষ্টার, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ফখরুল ইসলাম, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুর নবী, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন মাষ্টার।
আরো বক্তব্য রাখেন- নুরাবাদ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ইউসুফ আলী পন্ডিত, দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রিপন পন্ডিত, যুবলীগ নেতা মো. আবুল বাসার পন্ডিত, দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. মহিববুল্লাহ্, ছাত্রলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন গাছি ও সাংবাদিকবৃন্দ।
এ সময় পরিচিতি সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।

