ঢাকাTuesday , 12 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু

Link Copied!

ভোলা-ঢাকা নৌরুটে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হলে লঞ্চে থাকা ১০ যাত্রী আহত সহ একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১টার দিকে চাঁদপুরের মিয়ার চর এলাকায় মেঘনা নদীতে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষ ঘটে।এতে মো. সোহেল নামে একজন নিহত হয়েছে। নিহত সোহেল ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।
সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসলে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামের যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর সঙ্গে ধাক্কা লাগে। এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।