ঢাকাTuesday , 12 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Link Copied!

উত্তরের জেলা লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে কাউনিয়া স্টেশনের পূর্বে লালমনিরহাট থেকে সান্তাহারগামী মেইল কমিউটার ট্রেন (ডাউন-২০) দুই বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোবারক হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে লুপ লাইনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ কারণে সকাল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রেনের দুই বগিসহ ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারকাজ চালাচ্ছে।