ঢাকাMonday , 11 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

Link Copied!

ভোলায় বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বছর বয়সী শিশু তানিশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আব্দুল খালেক মুন্সির মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদরাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান ,মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।