ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন শুনানি ১৯ ফেব্রুয়ারি

Link Copied!

abdussalam-etvনিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
মঙ্গলবার আব্দুস সালামের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
পর্নোগ্রাফির অভিযোগ এনে দায়ের করা একটি মামলায় কারাগারে রয়েছেন আব্দুস সালাম। ওই মামলায় হাইকোর্ট থেকে গতকাল সোমবার অন্তবর্তীকালীন জামিন পান তিনি। সেই জামিন আদেশ স্থগিতের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারপতি এ আদেশ দেন।
আদালতে আব্দুস সালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে ইটিভি কার্যালয়ের সামনে থেকে আব্দুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফির অ্যাক্টের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।