ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বুধবার ছাত্রদলের হরতাল

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আজগর উদ্দিন দুখু, ছাত্রদল নেতা আবু সাদেক জুয়েলসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও মিথ্যা মামলার  প্রতিবাদে বুধবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী জেলায় এর হরতাল পালিত হবে।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।