নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষে বুধবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেন।

