ঢাকাTuesday , 10 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিজে তেলাপোকা, বিজয়নগরের ফারস হোটেলকে জরিমানা

Link Copied!

রান্নাঘরের ফ্রিজে তেলাপোকা। এছাড়া প্রচুর পরিমাণে লেবেল ছাড়া রান্না করা এবং কাঁচা খাবার মজুত। এসব অপরাধে রাজধানীর বিজয়নগরে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আক্তারুজ্জামান জানান, অভিজানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘরের ফ্রিজে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ফ্রিজে প্রচুর পরিমাণে যথাযথ লেবেলবিহীন রান্না করা এবং কাঁচা খাবার মজুত দেখা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়।