ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. এম ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মদিন

Link Copied!

Wazed-miahরংপুর প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে।

দিবসটি উৎযাপনে রংপুরে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ ফতেপুরে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ওয়াজেদ  ফাউন্ডেশনের আহ্বায়ক একেএম সায়াদত হোসেন বকুল, ওয়াজেদ স্মৃতি সংসদের অ্যাডভোকেট আব্দুল গণি কবর জিয়ারত ও মরহুমের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়া বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ১৫ ফেব্রুয়ারি শিশু কিশোর তরুণদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত ও ডিসি ফরিদ আহাম্মদ পুরস্কার বিতরণ করবেন বলে জানানো হয়েছে।