ঢাকাTuesday , 10 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
October 10, 2023 8:00 pm
Link Copied!

৪৩তম বিসিএস সাধারণ ও কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ও কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিন ১৮০ জনের ভাইভা নেবে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত— উভয় ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। আর কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১), সনদ, কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ড শুরু হওয়ার ৩০ মিনিট আগে জমা দিতে হবে। প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিট ক্যাডারে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্স ক্যাডারে ১৯, কাস্টমস ক্যাডারে ১৪ ও সমবায় ক্যাডারে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।