ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল থেকে মেয়েকে নিয়ে ফেরা হলো না মায়ের

Link Copied!

Bholaভোলা প্রতিনিধি : স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের। অটোরিকশার চাপায় প্রাণ হারালেন চম্পা বেগম (৩০) নামের এক গৃহবধু। সোমবার সকাল সাড়ে ১১টায় ভোলা শহরের উকিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম ভোলা পৌরসভার ১নং ওয়ার্ড অফিসারপাড়া এলাকার আবদুল ওহাব মমিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা বেগম সোমবার সকাল সাড়ে ১১টায় রিকশা যোগে তার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিল। পথে উকিলপাড়া এলাকায় পেছন থেকে অপর একটি রিকশা ধাক্কা দিলে তিনি রাস্তার পরে যান। এ সময় একটি ইঞ্জিন চালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক চম্পা বেগমকে মৃত ঘোষণা করেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।