ঢাকাMonday , 16 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ

Link Copied!

Busগাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চৌরাস্তার চান্দনা হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পরিবহণের একটি বাস চান্দনা চৌরাস্তা এলাকা থেকে যাত্রী তুলছিল। এ সময় হঠাৎ বাসের পেছন দিকে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। তবে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন সামন্য আহত হয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। আগুনে বাসের অধিকাংশ সিট পুড়ে গেছে।