ঢাকাSunday , 15 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পেট্রোল বোমায় পরিবহন শ্রমিক দগ্ধ

Link Copied!

Trackচট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকায় ট্রাককে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় নজরুল ইসলাম (২২) নামে এক পরিবহণ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের ভুজপুর থানা এলাকার সোবহান ড্রাইভার বাড়ির ফজলুল হকের ছেলে নজরুল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বলেন, ‘কুমিল্লা থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম আসছিল ট্রাকটি। পথে বারৈয়ারহাট এলাকায় ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক দ্রুত নেমে যেতে সক্ষম হলেও দগ্ধ হন সহকারী নজরুল। সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।’