
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে ককটেল বিস্ফোরণে সেলিম (৫০) নামে এক ব্যক্তি আহত হন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শনিবার বেলা ৩টার দিকে ককটেল বিস্ফোরণের এ তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই শামীম।
তিনি জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি শাহবাগ থানা পুলিশ।

