ঢাকাSaturday , 14 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইলে নকল: ৬ পরীক্ষার্থী বহিষ্কার

Link Copied!

exam-mobileরায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রায়পুরে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে হলের ভেতরেই মোবাইলফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের হল পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন তাদের বহিষ্কার করেন। একইসঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও জব্দ করেন তিনি।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে দক্ষিণ রায়পুর আব্দুর রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয়ের এক জন এবং কেরোয়া কাদের একাডেমির এক শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোবাইল নিয়েই হলে প্রবেশ করে বহিষ্কৃত পরীক্ষার্থীরা। পরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে শাখাওয়াত হোসেন ওই ৬ শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে বাহির থেকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে ৬ পরীক্ষার্থীকেই বহিষ্কার করেন সেই সঙ্গে মোবাইলগুলোও জব্দ করেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব আবুল কালাম বাংলামেইলকে বলেন, ‘মোবাইলের মাধ্যমে বাহির থেকে নকল করার সময় শিক্ষার্থীদের হাতেনাতে ধরে মোবইল জব্দ এবং ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।’