ঢাকাFriday , 13 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ২০ দলের জ্বালাও-পোড়াও বন্ধের দাবীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে মানববন্ধন

Link Copied!

Ashulia Islami Andolonআবুল হায়াত বাচ্চু, সাভার : ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধের নামে জ্বালাও-পোড়াও বন্ধের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে  মানববন্ধন করেছে। শুক্রবার বাদ জুম্মা রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে সাদা পতাকা বহন করে এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে আশুলিয়া থানা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সেক্রেটারী শাহ মো: আবু বকর সিদ্দীক, অর্থ-সম্পাদক সাবের হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা জেলা উত্তরের সাধারন সম্পাদক হৃদয় ইসলাম চুন্নুসহ কয়েক শতাধিক মুসল্লি।
বক্তারা বলেন, ইসলাম ধর্মে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকে কখনো সমর্থন করেন না। যাত্রীবাহি চলন্ত বাসে আগুন দিয়ে যারা মানুষকে পুড়িয়ে মারছে তারা ইসলামের শত্রু, তাদের সাথে আমাদের কোন আপোষ নেই। ২০ দলীয় জোটের নেতাদের লক্ষ্য করে বলেন, আমরা ধ্বংসাত্মক চাই না, শান্তি চাই। আপনারা হানা-হানি বন্ধ করে সরকারের সাথে আলোচনায় বসুন।
সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অবস্থান থেকে সড়ে এসে ২০ দলীয় জোটের নেতাদের সাথে আলোচনায় বসুন। সারা দেশের মানুষ আজ আতঙ্ক নিয়ে জীবন-যাপন করছে। জনগনের যানমালের নিরাপত্তা দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।