ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-নাশকতাকারী সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Link Copied!

suknkময়মনসিংহ প্রতিনিধি : নাশকতাকারীদের অাটকের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া পেট্রোলবোমা ও ককটেলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বুধবার রাতে শহরের জামতলা মোড়ে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাগর ও আলী নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেয় তথ্যমতে রাত ৩টার দিকে বারেরা বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় শরিফ ও মেহেদি হাসান নামে ২ যুবক পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলবোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, এ ব্যাপারে ১৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।