ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো ভারতীয়রা

Link Copied!

Borderলালমিনরহাট প্রতিনিধি : দুষ্কৃতিকারী সন্দেহে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্তের ওপারে অজ্ঞাত এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় গ্রামবাসী।
বৃহস্পতিবার ভোরে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার গোপালেরহাট চিতিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তের ৮৪৯ নম্বর মেইন পিলারের ২নম্বর সাবপিলার এলাকার ওপারের অংশে অজ্ঞাত এক বাংলাদেশিকে ভারতীয় গ্রামবাসী পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে। ঘটনাটি বিজিবি জানতে পেরে ফালাকাটা-৩৫ বিএসএফের কাছে তথ্য চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে তিন দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিহতের সত্যতা স্বীকার করলেও তিনি ভারতীয় নন বলে দাবি করেছে বিএসএফ।
তবে লাশ ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে ফালাকাটা ৩৫-বিএসএফের ডোরাডাবুরি কোম্পানী কমান্ডার (এসি) গৌরাঙ্গ শঙ্কর বিজিবিকে জানিয়েছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের সঙ্গে তিন দফায় পতাকা বৈঠক হয়েছে। লাশটি ভারতীয়দের নয় বলে বিএসএফ দাবি করেছে। তবে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএসএফের কাছে নিহতের ছবি চাওয়া হয়েছে।