ঢাকাThursday , 23 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের দুর্ভোগে জীবন বাজি রেখে এগিয়ে যাবো: র‍্যাব ডিজি

Link Copied!

মানুষের দুর্ভোগ-দুর্দশায় সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ র‍্যাব-৯ কার্যালয়ে কর্মকর্তা ও সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
র‍্যাবের মহাপরিচালক বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছে র‍্যাব। এই কষ্টের মধ্যে থেকেও আমরা গরিব-দুঃখী বন্যার্ত মানুষদের সহায়তা করেছি।
তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশ র‍্যাব এই দুর্যোগে মানবিকতা ও সাহসিকতার নজির স্থাপন করেছে। আমি আশা করি, আমরা মানুষকে সেবা করার যে অন্যান্য উদাহরণ স্থাপন করেছি সেটি আগামীতে বজায় রাখবো।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মানুষের দুর্ভোগ ও দুর্দশায় আমরা সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে এগিয়ে যাবো।
মতবিনিময় শেষে সুনামগঞ্জের সোনাপুরে ত্রাণ বিতরণে রওয়ানা দেন র‍্যাব মহাপরিচালক।