ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Link Copied!

BSFঝিনাইদহ প্রতিনিধি : মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যাবদপুর ইউনিয়নের লেবুতলা গ্রামের মিরাজ মণ্ডলের ছেলে গরু ব্যবসায়ী আমিরুল ইসলাম (৩৫) ও জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়জুল (৪৫)।
এলাকাবাসী জানায়, আমিরুল, ফয়জুল ও ফারুক ভারত থেকে গরু আনতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমিরুল ইসলাম ও ফয়জুল মারা যায়। আহত হয় ফারুক হোসেন।
আহত ফারুককে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ বিএসএফের কাছ থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।