ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন না হলে দেশ আফগানিস্তান হতো

Link Copied!

Khulna-DIGমেহেরপুর প্রতিনিধি : বিগত ৫ জানুয়ারির নির্বাচন যদি না হতো তাহলে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে পরিণত হতো বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান।
বুধবার বেলা ১১টায় মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোড়ে নাশকতা বিরোধী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় দেশকে এগিয়ে নিতে নাশকতা কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
পথসভায় এসএম মনিরুজ্জামান বলেন, ‘দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে তখন হরতাল অবরোধ দিয়ে একটি গোষ্ঠী দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। যিনি এ হরতালের নায়ক তিনি মানুষ পুড়িয়ে মেরে, রেল লাইন উপড়ে ফেলে হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘কোনো জঙ্গিবাদের স্থান বাংলাদেশে নেই। নাশকতাকারী ও চোরাগোপ্তা হামলাকারীদের সরাসরি মোকাবেলা করতে হবে। যারা পেট্রোল বোমার সঙ্গে জড়িত তাদের ওই আগুনেই পুড়িয়ে মারা হবে।’
এ সময় বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, র্যা ব-৬ এর অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও দিদার আহম্মেদ, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম ও কুষ্টিয়া ৪৭ বিজিবির অপারেশন অফিসার মেজর মেহেদিসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনগরের অনুষ্ঠান শেষে ডিআইজি এসএম মনিরুজ্জামান মেহেরপুর, মুজিবনগর ও গাংনী উপজেলা শহরে পৃথক তিনটি পথসভায় বক্তব্য দেবেন।