ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি ফাহিমের লাশ মিললেও নিখোঁজ সুমাইয়া

Link Copied!

shitolokhaনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বন্দর উপজেলার মদনগঞ্জে খেয়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনার ৪ দিন পর নিখোঁজ শিশু ফাহিমের (৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি নিখোঁজ থাকা অপর শিশু সুমাইয়ার (৮)।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ফাহিমের মৃতদেহটি উদ্ধার করা হয়।
শিশু ফাহিম কুমিল্লা মেঘনা থানার বড়কান্দা গ্রামের দুলাল মিয়ার ছেলে। এখনো নিখোঁজ কুমিল্লা জেলার মেঘনা এলাকার তারেক এর মেয়ে সুমাইয়া।
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম উদ্ধারের সতত্য নিশ্চিত করে জানান, ওই ঘটনায় নিখোঁজ হওয়া শিশু সুমাইয়ার সন্ধান মেলেনি। তার খোঁজ চালিয়ে চাচ্ছে বিআইডব্লিওটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রসঙ্গত, বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকার দরগাহ থেকে মিলাদ শেষে গত শনিবার সকালে কুমিল্লার মেঘনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় মদনগঞ্জ এলাকায় খেয়াঘাটে একটি কার্গো ট্রলার নারায়ণগঞ্জের দিকে আসার পথে ট্রলারটিকে ধাক্কা দিলে  ডুবে যায়। যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু ফাহিম ও সুমাইয়া নিখোঁজ হয়।