ঢাকাSaturday , 5 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না

Link Copied!

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। আমাদের দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করবো। মূলত দেশের স্বার্থ চিন্তা করে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।
শনিবার (০৫ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টাতো বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায়, তাহলে আমরা বিদায় নিয়ে নেবো। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতরাং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ করো হুমকিকে ভয় পায় না।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুখ আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রমুখ।