ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যান চলাচল স্বাভাবিক, চলছে উত্তরবঙ্গের গাড়ি

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি : ২০ দলের ডাকা টানা অবরোধ, হরতাল ও সহিংসতা উপেক্ষা করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় রুটে যান চলাচল করছে।
সোমবার সকালে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ত এলাকা চন্দ্রা মোড়ে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় বেড়েছে। আজও মহাসড়কে ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়াসহ দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। অব্যাহত রয়েছে বিজিবি টহল। জীবনযাত্রা প্রায় স্বাভাবিক, দোকানপাট এবং বিপণী বিতান খোলা রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে টঙ্গী ও সদর থেকে ৯ বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।