ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

Link Copied!

Houseমাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে আওয়ামী লীগের অন্তত ২০ নেতাককর্মী ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে দায়ী করছে। তাদের অভিযোগ, রোববার ১৪দলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয়ায় বিএনপি-জামায়াতের লোকজন এ হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদশা মোল্ল্যা সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে সোমবার সকালে লিয়াকত হোসেন ও মন্টু বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় বিএনপি-জামায়াতের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নান্নু মোল্যা, গোলাম রসূল মোল্যা, সবুর মোল্যা, লুৎফর মোল্যা, মন্নু মোল্যা, গোলজার জোয়ারদার, সমির উদ্দিন মিয়া নূর ইসলাম রোস্তম মোল্যা, আমজাদ মোল্যা, সোরাপ হোসেন, খায়রুল ইসলামসহ অন্তত ২০ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
আওয়ামী লীগ নেতা বাদশা মোল্লা জানায়,  সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করেই হামলা চালানো হয়। এ সময় ঘরে থাকা টিভি, আলমিরাসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর-লুটপাট চালানো হয়।
তবে এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি কবির মুরাদসহ অন্য কয়েক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে গোপালগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।