ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে দু’আইনজীবীর কাণ্ড

Link Copied!

Lawerবগুড়া প্রতিনিধি : জেলা জজ আদালতে এক  আইনজীবীর  হাতের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে দিয়েছে আরেক আইনজীবী। রোববার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতে ঘটনা ঘটেছে। এনিয়ে আদালতে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড়  চলছে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানায়,  আদালতে বিরতি চলাকালে একই আদালতের অতিরিক্ত পিপি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব একেএম ফজলুল হক সবুজ এর সঙ্গে এপিপি আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য রবিউল আলম মিঠুর বাকবিতণ্ডা শুরু হয়। রবিউল আলম মিঠু একপর্যায় ফজলুল হক সবুজের বুকে ঘুষি দেয়। এতে সবুজ মেঝেতে পড়ে যায়। এরপর আবারও তাকে মারতে গেলে সবুজ মিঠুর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে কামড় দেয়। এতে তার হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।পরে অন্যান্য আইনজীবীরা দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দু’জনের মধ্যে রবিউল আলম মিঠুকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার ফি এর টাকা ভাগাভাগি নিয়ে এঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও এবিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজী হননি।
এপিপি রবিউল আলম মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ, এনিয়ে কোনো মন্তব্য করতে চাইনা।’
বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি রেজাউল করিম মন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিব্রত বোধ করে বলেন, ‘দু’জনই আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তাদের নেতারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।’
আওয়ামী আইনজীবী পরিষদের  সভাপতি আব্দুল মতিনের কাছে ঘটনার কারন জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘দু’জনকেই দেখতে গিয়েছি। মিঠুর হাতের আঙ্গুল অপারেশন করা হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।’