ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

Bondukনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে।
সোমবার ভোরে মাতুয়াইলের মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই জাকির জানান, সোমবার ভোর সাড়ে চারটায় খবর পেয়ে এসআই হুমায়ুন কবির মাদ্রাসা রোডের কনকর্ডের সামনে থেকে লাশ উদ্ধার করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই জাকির ‘বন্দুকযুদ্ধের’ কথা নিশ্চিত করলেও কোন বাহিনীর সঙ্গে হয়েছে তা জানাতে পারেননি। তিনি হুমায়ুন কবিরের মোবাইল নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পরে হুমায়ুনের নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এর আগে ওই মাতুয়াইলেই র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ নিরীহ যুবক নিহত হয়। প্রথমে তাদের পরিচয় পাওয়া না গেলেও পরে জানা গেছে, তাদের একজন কাওরানবাজারের কাচামাল ব্যবসায়ী ও অন্যজন ফার্মগেটের একটি মটরওয়ার্কশপের কর্মচারী ছিলেন।