ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালে যাত্রীবাহী বাসে হাতবোমা নিক্ষেপ

Link Copied!

bihongoনিজস্ব প্রতিবেদক : ২০ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার উত্তাপহীন হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর কোথাও বিএনপি কিংবা জোট নেতাকর্মীদের মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার সামনে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পরপর দু’টি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
সোমবার বেলা ২টার কিছু পরে এ ঘটনা ঘটে। প্রেসক্লাবের সামনে কর্তব্যরত শাহবাগ থানার এসআই মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মোশারফ জানান, কয়েক জন দুর্বৃত্ত মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পরপর দু’টি হাতবোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া না গেলেও হামলার পরপর পুরো পল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।