
আবুল হায়াত বাচ্চু, সাভার : দেশজুড়ে বিএনপি-জামাতের হরতাল, অবরোধ, মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ালী লীগ ও এর অঙ্গ-সংগঠন।
গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আশুলিয়ার নরসিংহপুর নদী ফিলিং ষ্টেশনের সামনে সাভার উপজেলা আ.লীগ নেতা দেওয়ান মো. মেহেদী মাসুদ মঞ্জুর নেতৃত্বে মানববন্ধন করে স্থানীয় আ.লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে পল্লীবিদ্যুৎ ষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া, থানা-যুবলীগের সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁনের নেতৃত্বে বগাবাড়ী আমেরিকান প্লাজার সামনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, যুবলীগ নেতা কবির হোসেন সরকারের নেতৃত্বে ফ্যান্টাসী কিংডম এর সামনের মানববন্ধনে অংশ নেয় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা দেশজুড়ে বিএনপি-জামাতের নাশকতা, অবরোধ ও মানুষ হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। অবিলম্বে দেশব্যাপী চলমান অবরোধ-হরতালে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ বন্ধ এবং মানুষ হত্যা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

