ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনে ককটেল হামলা

Link Copied!

Pabna-1পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী স্টেশনের লোকসেড ইয়ার্ডে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে লোকোসেড ইয়ার্ডের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ইঞ্চিনে আগুন ধরে যায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, ককটেল ইঞ্জিনের ওপর পড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঈশ্বরদী রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
এদিকে, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে করেন। তিনি মুঠোফোনে জানান, নাশকতার সঙ্গে কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।