ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পোড়াতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গাড়িতে পেট্রোলবোমা হামলা চালাতে গিয়ে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। পেট্রোলবোমা হামলাকারী এই যুবকের নাম জাকির হোসেন (২৫)।
জানা গেছে, রোববার দুপুরে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি পেট্রোলবোমা ছোড়েন জাকির। তবে বোমাটি পুলিশের গাড়িতে পড়েনি। এসময় পুলিশ গুলি করলে জাকির দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য পুলিশই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ঢাকাতে জাকির ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন। তিনি একজন টোকাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।