মানিকগঞ্জ প্রতিনিধি : গত ৫ জানুয়ারি বরিশালের বোমা হামলার প্রধান আসামি সাইদুর ব্যাপারীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার দুপুর পৌনে তিনটার দিকে মানিকগঞ্জের বরংঙ্গাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসুন্দ গ্রামের রহমান ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বরংঙ্গাইল এলাকায় ঢাকাগামী সোনারতরী পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

