ঢাকাSaturday , 7 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলা

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লার গ্রামের বাড়ি ভাদুলিয়াতে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফের সঙ্গে এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান, এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পাশের ঘোনাপাড়া বাজারে গিয়েছিলেন। এ সুযোগে তার বাড়িতে কেউ পেট্রোলবোমা মেরে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বলে তিনি জানান।
এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরির্দশন করেছেন।