
ফাইল ছবি
সিলেট প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে একটি সিএনজি অটোরিকাশা বাঁচাতে গিয়ে দুই পথচারীর প্রাণ কেড়ে নিয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস।
শনিবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মো. শহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শহিদুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ওসামানীর বুরঙ্গা নামক স্থানে আসার পর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এ সময় ওই অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটানাস্থলেই দু’জন মারা যান। আর বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
নিহতরা হলেন- শায়েস্তা মিয়া (৩০) ও আজর আলী (৪০)। তারা দু’জনই বুরুঙ্গা এলাকার বাসিন্দা। এছাড়াও বাসের একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শহিদুর রহমান।

