ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ২ কর্মী নিহত

Link Copied!

Policeনিউজ ডেস্ক : পুলিশের তথাকথিত ‘বন্ধুকযুদ্ধে’ জামায়াতের এককর্মী এবং শিবির নেতা নিহত হয়েছেন। এরমধ্যে যশোরে শহিদুল ইসলাম (৩০) নামে এক জামায়াতকর্মী এবং রাজশাহীতে ছাত্রশিবির নেতা শাহাবুদ্দিন (২৪) পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া আব্দুল মজিদ নামে এক যুবদল নেতা সাতক্ষীরায় গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার গভীর রাতে যশোর, রাজশাহী ও সাতক্ষীরায় পৃথক এ ঘটনা ঘটে।
আমাদের যশোর প্রতিনিধি জানান, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম নামে এক জামায়াতকর্মী নিহত হন। নিহত শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে।
বুধবার যশোরের শার্শার কায়বা থেকে সাতক্ষীরা জেলা জামায়াতকর্মী শহিদুল ও কলারোয়া পৌর যুবদল সভাপতি আব্দুল মজিদকে পুলিশ আটক করেছিল। বৃহস্পতিবার আদালতে নেয়ার সময় তারা যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকা থেকে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। এর ১২ ঘণ্টা পরই অর্থাৎ শুক্রবার ভোর রাতে শহিদুল যশোরে পুলিশের গুলিতে নিহত হন। আর আব্দুল মজিদ সাতক্ষীরায় গুলিবিদ্ধ হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শহিদুল ইসলামের নামে সাতক্ষীরা ও কলারোয়া থানায় হত্যা, নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আর গুলিবিদ্ধ আব্দুল মজিদ ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। সেই হামলার ঘটনায় ২০১৪ সালে কলারোয়া থানায় এ মামলা হয়েছিল। এ মামলায় মজিদ এজাহারভুক্ত আসামি।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, শহিদুল ও আব্দুল মজিদ পালিয়ে যাওয়ার পর তিন পুলিশকে ক্লোজড করা হয়। একই সঙ্গে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার করতে পুলিশ সড়ক-মহাসড়কে তল্লাশিসহ বিভিন্নস্থানে অভিযানে নামে। পুলিশের একটি টিম বৃহস্পতিবার মধ্যরাতে ( রাত ২টার দিকে) সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় অবস্থানকালে খুলনামুখি একটি মাইক্রোবাস থামতে বলে। কিন্তু গাড়িটি না থেমে পুলিশের ওপর বোমা ও গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় ২৫ রাউন্ড গুলিবর্ষণ করলে সন্ত্রাসী শহিদুল গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ শহিদুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এসপি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি বোমা উদ্ধার করেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবল আতিয়া, শহিদসহ মোট তিনজন আহত হন।
এদিকে রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট জানান, রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে বোমা হামলা চালানোর সময় গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন (২২) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের দাবি, হাতবোমার আঘাতে পুলিশের একজন কনস্টেবল এবং গুলিবিদ্ধ হয়ে ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে। নিহত শাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।