ঢাকাThursday , 7 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে জায়গা করে নিচ্ছেন কাশ্মীরিরা

Link Copied!

আইপিএলে আস্তে আস্তে জায়গা প্রশস্ত করে নিচ্ছেন কাশ্মীরিরাও। কাশ্মীরি ব্যাটসম্যান আবদুল সামাদের পর এবার আইপিএল মাতাচ্ছেন উমরান মালিক। আইপিএল এ জীবনের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন তিনি।
বুধবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে সানরাইজার্স হায়দরাবা। আর এ ম্যাচে এবারের আইপিএলের সর্বোচ্চ গতির ডেলিভারিটি করেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক। তার সেই ডেলিভারি ছিল ১৫২.৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির।
এবারের আইপিএলে সর্বোচ্চ গতির বলটি এতদিন ছিল নিউজিল্যান্ডের লুকি ফার্গুসনের। বুধবার তাকে টপকে গেছেন উমরান। শুধু টপকে যাওয়াই নয়। এবারের আসরে সর্বোচ্চ গতির মধ্যে প্রথম পাঁচে তিনটি বলই উমরানের। প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয় পেসার।
অথচ আইপিএলে যে এভাবে নজর কাড়বেন, সেই সুযোগটাই উমরান পেয়েছেন ভাগ্যের জোরে। টি নটরাজন করোনার জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পান কাশ্মীরের এই পেসার।
উমরানের কোচ রণধীর সিংহ বলেন, ‘ও খুব প্রতিভাবান। ম্যাচের পর ও আলোচনায় উঠে এলো। আমরা ওকে নিয়ে গর্বিত। অন্য তরুণরা ওকে দেখে অনুপ্রাণিত হবে।’
উমরানের বাবা আব্দুল রশিদও ভীষণ খুশি ছেলের সাফল্যে। তিনি বলেন, ‘প্রচুর মানুষের থেকে শুভেচ্ছা পাচ্ছি। লেফটেন্যান্ট গভর্নরও শুভেচ্ছা জানিয়েছেন। ছোটবেলা থেকেই উমরানের ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল। আমরা খুশি যে ও আইপিএলে সুযোগ পেয়েছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন। ও খুব পরিশ্রমী। দেশকে গর্বিত করেছে ও।’