ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Link Copied!

BSFলালমনিরহাট প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমানার ভেতর থেকে থেকে দপু নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সীমান্তের ৯২৫ মেইন পিলার এলাকা থেকে ২১ সিংগীমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
আটক দিপু রায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সুবেন বর্মনের ছেলে।
দুর্গাপুর বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক দিপু শুক্রবার সকালে সীমান্ত দিয়ে ভারতের কুচবিহারে তার বোনের বাড়ি যাওয়ার সময় অবৈধ অনুপবেশের দায়ে বিএসএফ তাকে ধরে নিয়ে যায। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএসএফকে প্রতিবাদপত্র দিলে পরে সকাল ১০টার দিকে ৯২৪ মেইন পিলারের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির দুর্গাপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন ও ভারতের ২১ সিংগীমারী বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই জুয়েল নেতৃত্ব দেন।
বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দিপুকে ফেরতের বিষয়ে বিএসএফ আশ্বাস দিয়েছেন বলে জানায় বিজিবি।