ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্তারিত জেনেই নতুন ই-কমার্স প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন মিম

Link Copied!

গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে ইভ্যালি থেকে শুরু করে বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। গত কয়েকদিনে একের পর এক ঘটনাগুলো ঘটে যাওয়ায় ই-কমার্স ব্যবসা সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয়েছে।
এমনি সময়ে খবর এলো নতুন ই-কমার্স প্রতিষ্ঠান ‘লেট’স গো মার্ট’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিষয়টি এই অভিনেত্রীকে সমালোচনার মুখেও ফেলেছে।
তবে এ নিয়ে চুপ নন মিম। গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। মিম বলেন, ‘বিস্তারিত জেনে ও খোঁজ-খবর করেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি।’
এই লাক্স তারকা আরও বলেন, ‘আমি ‘লেট’স গো মার্ট’র বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছি। আমার কাছে ভালো মনে হয়েছে। কিছুদিন ধরে দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে ধারণা সেটা পাল্টেও দিতে পারে এই প্রতিষ্ঠানটি। এমনটাই মনে করছি আমি।
তাছাড়া খারাপ কিছু ঘটলে তো এটা যে কোনো মাধ্যমেই ঘটতে পারে। আমার কাছে এই প্রতিষ্ঠানের পরিকল্পনা ভালো লেগেছে। যদি খারাপ কিছু মনে হতো তাহলে অবশ্যই যুক্ত হতাম না।’
জানা গেছে, ‘নেভার লেট গো অব ইউর নিডস’ সেøাগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে ‘লেট’স গো মার্ট’। এর প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
সম্প্রতি এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘লেট’স গো মার্ট’র চেয়ারম্যান মেজর (অব.) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা ও পরিচালক এসএম আসাদুজ্জামান।