ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলে গিয়ে পদ্মাপুরাণ দেখার আহ্বান নির্মাতার

Link Copied!

তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। নানান চমকের পর এবার এই ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করলো ছবির নির্মাতা প্রতিষ্ঠান পূণ্য ফিল্মস।
আজ ৫ অক্টোবর লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে দুপুর ১২টায় ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ হয়।
পরিচালক বলেন, ‘এরই মধ্যে আমার দু’টি ছবির টিজার প্রকাশ করেছি। এবার প্রকাশ হলো ট্রেলার। আমরা ছবিতে কী বলতে চাচ্ছি ট্রেলার দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন দর্শক। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি আমরা না দেখি তাহলে এ ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’
আগামী ৮ অক্টোবর চলচ্চিত্রটি  মুক্তি পাচ্ছে। বর্তমানে ছবির প্রচারণার কাজে নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন।
রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ ও সাদিয়া তানজিন প্রমুখ।