বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন। সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবি’র হেফাজতে থাকতে হবে। খবর আনন্দবাজারের।
এর আগে শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দেন। আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে।
এনসিবির আইনজীবীরা দাবি, আরিয়ানের ফোন থেকে নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে তাকে রাখা প্রয়োজন।
এদিকে ছেলে গ্রেপ্তারের পর চিন্তিত শাহরুখ খান ও গৌরী। ইতোমধ্যে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন কিং খান। তিনি ছুটে যান ছেলের কাছে।
এনসিবি বলছে, আরিয়ানের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে না কি কাঁদতে থাকেন আরিয়ান।
আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরী থেকে।
শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন আরিয়ান খান।

