ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভ্রাটের কারণে ৬ কোটি ডলার হারালো ফেসবুক

Link Copied!

গতকাল সোমবার রাতে টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর অবশেষে সচল হয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। তবে দীর্ঘ সময় অচল থাকার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে ফেসবুক। জানা গেছে, বিভ্রাটের কারণে ফেসবুকের আওতাধীন সামাজিক মাধ্যম কোম্পানিগুেলােক প্রায় ৬ কোটি ডলার হারাতে হয়েছে। কয়েক ঘণ্টা অফলাইনে থাকায় প্রতি সেকেন্ডে হাজার হাজার ডলার হারিয়েছে এই সামাজিক নেটওয়ার্ক সাইটগুেলা ।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুকের মালিকানাধীন সাইটগুলো অচল হয়ে পড়ে। বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।
অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে। এর ফলে ফেসবুককে বেশ বিপাকে পড়তে হচ্ছে।
আমেরিকার বহুমাত্রিক ব্যবসায়িক সাময়িকী ফরচুন এবং স্নোপস নামের একটি ওয়েবসাইট বলছে, তাদের ধারণা দীর্ঘ সময় বিভ্রাটের কারণে বিশ্বের বৃহত্তম এই সামাজিক নেটওয়ার্ক ইতোমধ্যেই কমপক্ষে ৬ কোটি ডলার হারিয়েছে।
কিছুদিন আগেই ফেসবুক তাদের দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণা করেছে। তিন মাসে তাদের আয় ছিল ২ হাজার ৯শ কোটি ডলার। এর মানে দাঁড়ায় প্রতিদিন ফেসবুকের আয় ছিল ৩১ দশমিক ৯৬ কোটি ডলার, প্রতি ঘণ্টায় ১ দশমিক ৩৩ কোটি ডলার, প্রতি মিনিটে ২ লাখ ২০ হাজার ডলার এবং প্রতি সেকেন্ডে ৩ হাজার ৭শ ডলার।
এদিকে এই ত্রুটির কারণে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আবারও স্বাভাবিক হয়েছে। এই ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি আপনারা সবার সঙ্গে যুক্ত থাকতে আমাদের পরিষেবার ওপর কতটা নির্ভরশীল।
টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক শ্রোফার বলেন, ফেসবুকসহ তাদের পরিষেবাগুলো পুরোপুরি ঠিক করতে কিছুটা সময় লেগেছে। এজন্য তারা ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থনা করছেন।