ঢাকাMonday , 4 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও মা হয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক
October 4, 2021 4:08 pm
Link Copied!

আবারও মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। কন্যা সন্তান জন্মের প্রায় দুই বছর পর রোববার (৩ অক্টোবর) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। আর এই সুখবর নেট দুনিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্গদ বেদি।
এদিন ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা নেহার সঙ্গে ছবি পোস্ট করেছেন অঙ্গদ। ছবি দিয়ে লিখেছেন, ‘পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে আজ পুত্র সন্তান এসেছে। নেহা এবং শিশু সন্তান দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। মেহের এবার নিজের বেবি পরিচয় তার ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত।’
স্ত্রী নেহার উদ্দেশে অঙ্গদ লিখেছেন, ‘তুমি যে একজন যোদ্ধা, তা এই যাত্রার মাধ্যমে আরও একবার প্রমাণিত। এটি এখন আমাদের চারজনের জন্য স্মরণীয় করে রাখা যাক।’
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া। বিয়ের কয়েক মাস পরই জানা যায়, নেহা অন্তঃসত্ত্বা, আর সেকারণেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। একই বছরের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মেহর। আর গত দুই মাস আগে নেহা ও অঙ্গদ জানান, তারা আবারও বাবা-মা হতে চলেছেন।