জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বেলা ১টা ৩০ মিনিট থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) এই পরীক্ষা শুরু হবে। চলবে ৯ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।
সারাদেশে মোট ১ হাজার ৮৫৯ টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছে।

