ঢাকাSunday , 26 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরেই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Link Copied!

সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে পাঁচটি ওয়ানডে খেলবে যুবারা।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ পুরোটাই হবে বায়োবাবলে।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের কোচ আভিষ্কা গুনাবর্ধনে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিকে ভীষণ গুরুত্ববহ মনে করছেন। ২০২২ যুব বিশ্বকাপের দল সাজাতে এই সিরিজটি কাজে দেবে বলে আশা তার।
সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৫ অক্টোবর। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও ঠিক হয়নি।