ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই জনের পরিচয় মিলেছে

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই জনের পরিচয় মিলেছে। এরা হলেন মুজাহিদুল ইসলাম জাহিদ (৩৩) ও সাখাওয়াত হোসেন রাহাত (১৯)। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের মর্গে নিহতদের স্বজনরা তাদের মরদেহ সনাক্ত করেন।
যাত্রাবাড়ী থানার এসআই কামরুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আজ সকালে নিহত মুজাহিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে সনাক্ত করেন তার ছোট ভাই মোহাম্মদ সোহাগ। মুজাহিদ লক্ষিপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল খায়ের ভূইয়ার ছেলে।
সোহাগের দাবি, দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না মুজাহিদের। সে রাজধানীর কাওরান বাজার এলাকায় কাঁচামালের ব্যবসা করতো।’
অন্যদিকে দুপুরে সাখাওয়াত হোসেন রাতাহকে সনাক্ত করেন তার খালাতো ভাই রিপন ও বন্ধু শরীফ। সাখাওয়াত লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার রদুয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। রাহাত রাজধানীর ফার্মগেটের ‘উত্তরণ মোটরস’ এর কর্মচারী ছিলেন। তিনি দুই বছর আগে সেখানে কাজে যোগদান করেন।
গত ২১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে তাকে ওই দোকানের সামনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকদারী কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলেও দাবি করেন নিহতের ভাই রিপন।
তিনি আরো জানান, এ ঘটনায় ২১ তারিখ তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ওইদিন জিডি নেয়নি। পরদিন ২২ জানুয়ারি তার মা সুফিয়া বেগম একটি জিডি করেন। জিডি নম্বর ১২৫১। এরপর ২৭ জানুয়ারি একই থানায় একটি অপহরণ মামলা করেন তিনি। কিন্তু তারপরও রাহাতের কোনো খবর দিতে পারেনি পুলিশ।
কীভাবে খবর পেলেন জানতে চাইলে রিপন বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় ক্রসফায়ারের খবর পাওয়ার পর মেডিকেল হাসপাতালগুলোর মর্গে খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেই। মিটফোর্ড হাসপাতালের মর্গে খোঁজ করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে সাখাওয়াতের মরদেহ পাওয়া যায়।’
রাহাত কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৩ টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়।