ঢাকাThursday , 16 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ট্যাব নিয়ে এলো ওয়ালটন

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি নতুন মডেলের একটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালপ্যাড ১০এস মডেলের এই ট্যাবে রয়েছে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও বিল্ট-ইন কি-প্যাড ইত্যাদি। এর দাম ২৬ হাজার ৯৯০ টাকা। ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে উন্নতমানের ট্যাবলেট কম্পিউটারের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্যই ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০ এস।’
অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ২.২ ও ১.৮ গিগাহার্টজ গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগা র‌্যাম এবং স্টোরেজ ৬৪ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরও ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ওয়ালপ্যাডটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। -বিজ্ঞপ্তি