ঢাকাThursday , 16 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সাংবাদিক দিদারুল আলমের পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গত ১২ সেপ্টেম্বর (রোববার) দিদারের স্ত্রী দিলরুবা বেগম ও কন্যা সামান্তা দিদার দিঘীর হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি ভবিষ্যতেও সাংবাদিক দিদারুল আলমের স্ত্রী-কন্যাকে সহায়তার আশ্বাস দেন। সহায়তার চেক গ্রহণের সময় দিদারুল আলমের স্ত্রী দিলরুবা বেগম বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম।
এ ছাড়া বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের সহকর্মী দিদারুল আলমের অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ সব সময় মিডিয়াবান্ধব। শুধু নিজেদের নয়, দেশের অন্যান্য মিডিয়ার সাংবাদিকদেরকেও সহায়তা দিয়ে নজির সৃষ্টি করেছে বসুন্ধরা গ্রুপ। চলতি বছরের ১৮ আগস্ট রাত ১১টার দিকে দিদার জ্ঞান হারান। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন বিকেলে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
এর আগে গেলো বছরের জুলাই মাসে করোনা ভাইরাসে মৃত তিন সাংবাদিকের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেয় বসুন্ধরা গ্রুপ।