ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালের শেষদিনে বিজিবি মোতায়েন

Link Copied!

BGBনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি চলমান ৩৬ ঘণ্টা হরতালের শেষদিনে নাশকতা রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে দায়িত্ব পালন করছে ৬ প্লাটুন বিজিবি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে টহল দেবে বিজিবি।
এ ছাড়াও আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তত রাখা হয়েছে, যাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনে মোতায়েন করা হবে।
হরতালের শেষদিনে বিজিবি মোতায়েনের তথ্যটি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।
তিনি জানান, হরতালে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাজধানী ঢাকায় ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ২০৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ এলাকসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯৮ প্লাটুন ও বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।
মোহসীন রেজা আরো জানান, রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে হরতালের শেষ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু অন্য প্লাটুনগুলো ২৪ ঘণ্টার জন্য মোতায়েন থাকবে।