ঢাকাWednesday , 8 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগে কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাদের প্রশাসনিক কারণে বেশকিছু পদে রদবদল এনেছে মন্ত্রণালয়। গত ৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকারকে যশোর সামাজিক অঞ্চলের বন সংরক্ষক, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের ডিএফও বিপুল কৃষ্ণ দাসকে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের চলতি দায়িত্ব, বন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিকল্পনা ইউনিটে কর্মরত সহকারী প্রধান বন সংরক্ষক আরিফুল হক বেলালকে লামা বন বিভাগের ডিএফও, সিলেট বন বিভাগের ডিএফও এস. এম. সাজ্জাদ হোসেনকে বাগেরহাট সামাজিক বন বিভাগের ডিএফও, ভোলা উপকূলীয় বন বিভাগের ডিএফও মো. তৌফিকুল ইসলামকে সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডিএফও এস.এম. গোলাম মাওলাকে চট্টগ্রাম ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক, লামা বন বিভাগের ডিএফও এস. এম. কায়চারকে ভোলা উপকূলীয় বন বিভাগের ডিএফও, ঢাকা বন বিভাগের ডিএফও মোহাম্মদ ইউসুফকে বন অধিদপ্তরের সংস্থাপন ইউনিটের সহকারী প্রধান বন সংরক্ষক, বাগেরহাট সামাজিক বন বিভাগের ডিএফও মোহাম্মদ আবদুর রহমানকে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডিএফও, বান্দরবান বন বিভাগের ডিএফও মো. ফরিদ মিঞাকে নোয়াখালী উপকূলীয় বন বিভাগের ডিএফও, চট্টগ্রাম ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মদ আলীকে কুমিল্লা সামাজিক বন বিভাগের ডিএফও, রংপুর সামাজিক বন বিভাগের এসিএফ মো. গোলাম রসুলকে বান্দরবান পাল্পউড বাগান বিভাগের সহকারী বন সংরক্ষক, সুন্দরবন পূর্ব বন বিভগে কর্মরত সহকারী বন সংরক্ষক মো. হুমায়ুন কবিরকে খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও, কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও বন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিকল্পনা ইউনিটের সহকারী প্রধান বন সংরক্ষক, কুমিল্লা সামাজিক বন বিভাগের ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিমকে ঢাকা বন বিভাগের ডিএফও, বান্দরবান পাল্পউড বাগান বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলামকে ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও, বন অধিদপ্তরের সংস্থাপন ইউনিটে কর্মরত সহকারী প্রধান বন সংরক্ষক মো. মাহমুদুল হাসানকে বান্দরবান পাল্পউড বাগান বিভাগের ডিএফও, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক হক মাহবুব মোরশেদকে বান্দরবান বন বিভাগের ডিএফও, ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও ড. মো. জাহিদুর রহমান মিয়াকে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক, খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও মো. সারওয়ার আলমকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগে কর্মরত সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমানকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের এসিএফ হিসেবে বদলি করা হয়েছে।